ব্যাটে ও বলে দুই বিভাগেই পিছিয়ে বাংলাদেশ


বোলাররা লক্ষ্যটা ছোট রাখতে পারলেন না। তারপরও ১৬৮ রান পেরিয়ে যাওয়া অসম্ভব ছিল না। কিন্তু তার জন্য যে শুরু দরকার ছিল, তা পায়নি বাংলাদেশ। মিডল অর্ডারও পারেনি সময়ের দাবি মেটাতে। ব্যাটসম্যানরা পুঁজি এনে দেওয়ার পর রশিদ খানের দারুণ বোলিংয়ে অনায়াস জয় পেয়েছে আফগানিস্তান। বড় হারে শুরু বাংলাদেশের বাজে বোলিংয়ের পর ব্যাটিংয়েও অনুজ্জ্বল বাংলাদেশ। তাতে বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। তামিম ইকবালের গোল্ডেন ডাকে শুরু থেকেই উল্টো পথে যায় বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে কিছুটা সময়ের জন্য ম্যাচে ফেরে তারা। মাঝখানে লড়াই করেন মাহমুদউল্লাহ। কিন্তু দলের পরাজয় এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। নিজের প্রথম দুই বলে দুই উইকেট নেওয়া রশিদ শেষটায় গড়ে দিলেন ব্যবধান। তিনি আক্রমণে আসার পর যেন বদলে গেল আফগানদের বোলিং। বাংলাদেশ শেষ ৫ উইকেট হারাল মাত্র ১৪ রানে। ১৩ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার লেগ স্পিনার রশিদ। পেসার শাপুর জাদরান ৩ উইকেট নেন ৪০ রানে। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: (লক্ষ্য ১৬৮) ১৯ ওভারে ১২২ (তামিম ০, লিটন ৩০, সাকিব ১৫, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ২৯, সাব্বির ০, মোসাদ্দেক ১৪, হাসান ৫, নাজমুল ৪*, রুবেল ০, আবু জায়েদ ১; মুজিব ১/২০, শাপুর ৩/৪০, নবি ২/২১, করিম ১/২৭, রশিদ ৩/১৩) ফল: আফগানিস্তান ৪৫ রানে জয়ী
Next Post Previous Post