বাংলাদেশ দলের ভুল ধরিয়ে দিলেন বুলবুল


আফগানিস্তানের সাথে টি-২০তে হোয়াইটওয়াশ হওয়ার পরে এখন চলছে বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা। এই জন্য বাংলাদেশ দলের বেশ কিছু কারন জানালেন আইসিস্র ডেভেলোপমেন্ট কমিটির সদস্য এবং বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। বুলবুলের মতে অবকাঠামোর কারনেই বাংলাদেশ দলের আজ এই অবস্থা। বুলবুল বলেন ,’ দলে যে চার-পাঁচজন সিনিয়র খেলোয়াড় আছে, ক্রিকেটের তিন সংস্করণে এরাই নিয়মিত মুখ। ৯০ শতাংশ ম্যাচ এরাই খেলে। একেকজন খেলোয়াড় তৈরি হয় একেক স্টাইলে। এই স্টাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে তাকে তৈরি হতে হয়। সামঞ্জস্য করতে করতেই চার-পাঁচজন সিনিয়র এখন পরিপূর্ণ ক্রিকেটার। তাদের মতো ভালো খেলোয়াড়ের অভাবে ধারাবাহিকভাবে তিন সংস্করণে আমরা ভালো করতে পারছি না। সিনিয়র খেলোয়াড়দের আমরা এমনভাবে ব্যবহার করছি, এরা ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্পই নেই। বলার মতো নতুন খেলোয়াড় উঠেও আসছে না। চার-পাঁচ সিনিয়র খেলোয়াড়কে এই জায়গায় আসতে লেগেছে ১২-১৩ বছর।’ বুলবুল আরো বলেন ,’ আমরা বেছে নিয়েছি টি-টোয়েন্টি সংস্করণ। প্রতিপক্ষ সম্পর্কে সব জানার পরও কেন এ সংস্করণ বেছে নিলাম? বোর্ডের পরিকল্পনার অভাবই এখানে ফুটে উঠেছে। কাদের সঙ্গে কোন সংস্করণে খেললে কী লাভ, সেটি তারা কেন বুঝবে না? বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে দায়ী করতেই হবে, সূচি তৈরির কাজটা যেহেতু তারা করে থাকে। আমরা কোচ নিয়ে অনেক কথাই বলেছি। জাতীয় দলে কোচিং করানোর তেমন কিছু থাকে না। কিছু ধাঁধা থাকে, সেগুলো সুন্দরভাবে মেলানোই হচ্ছে প্রধান কোচের কাজ। কোর্টনি ওয়ালশ এই দলে কাজ করছে শুধু বোলিংটা ভালো বোঝেন বলে। একজন ভালো বোলারের কাছ থেকে আপনি কখনোই ভালো ব্যাটিং আশা করতে পারেননা।’
Next Post Previous Post