প্রথম ম্যাচে পেসাররা দাপট দেখাবে "সুজন "


দেরাদুনে বাংলাদেশ-আফগানিস্তান মধ্যকার টি-২০ সিরিজ শুরু হবে ৩রা জুন থেকে। সেই সিরিজের উইকেট তৈরী করা হয়েছে অনেকটা বাউন্সি করে। তাই এই ম্যাচে সুযোগ পেতে পারে পেসাররা। এমনটাই মনে করছেন জাতীয় দলের ম্যানাজার খেলাএদ মাহমুদ সুজন। সুজন বলেন ,’ মাঠের সুযোগ-সুবিধা ভালো। আউটফিল্ড ভালো। মাঝ উইকেট আজ একটু স্লো দেখলাম। ম্যাচের দিনে মনে হয় এমন থাকবে না। শুকনো থাকলে উইকেটে বাউন্স থাকবে। আজ বাউন্স কম আছে। পাশের দুটি উইকেটও ভালো আছে। আবহাওয়ার কথা যদি বলি, একটু বেশি গরম। দিল্লিতে আরও বেশি গরম ছিল। দিনে অনেক গরম, রাতে হয়তো এতটা থাকবে না। সেটা হলে ভালো কজরবে পেসাররা।’ সুজন আরো বলেন ,’ কন্ডিশন কখনো অজুহাত হতে পারে না তাঁদের সামনে, ‘আমরা পেশাদার দল, যেকোনো মাঠেই ভালো খেলতে হবে। এখানে আমরা সিরিজ জিততে এসেছি। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সিরিজ জিততে পারব আশা করি
Next Post Previous Post